Blog Post Image

শিশু অঙ্কিতার ক্যান্সার চিকিৎসার দায়িত্ব নিলেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের তিন বছরের শিশু অঙ্কিতা সাহা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগে ভর্তি হয়েছে। ডা. এ টি এম আতিকুর রহমানের তত্ত্বাবধানে অঙ্কিতার চিকিৎসা চলছে। এই অসুস্থ শিশুর চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (২২ অক্টোবর) ব্যারিস্টার কায়সার কামাল যুগান্তরকে জানান, গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়, আজ থেকে শুরু হচ্ছে তার কেমোথেরাপি। 

তিনি জানান, ‘মানুষের পাশে বিএনপি’— দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই অঙ্গীকার থেকেই মানবিকতার তাগিদে তিনি অঙ্কিতার পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরও জানান, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসায় সহায়তা করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার সেবা। অঙ্কিতার দ্রুত আরোগ্যের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, অঙ্কিতা বর্তমানে পিজি হাসপাতালের ডি ব্লকের তৃতীয় তলায় চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকেও তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।