হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেয়া তাইবার পাশে কায়সার কামাল
20 February 2026
দুর্গাপুরের কৃষ্ণ হাজং। একজন পরিপর্ণ যুবক- যিনি জন্মেছিলেন দেশের সীমান্তবর্তি এলাকা, মেঘালয়ের কোল ঘেঁষা গাড়ো পাহাড়ের আদিবাসী গ্রামের এক হাজং পরিবারে, প্রত্যাশা ছিল তিনি পরিবারের হাল ধরবেন ।
কিন্তু বিধি বাম, কিডনি রোগে আক্রান্ত হয়ে কৃষ্ণের হল ধরতে ধরতে তার পরিবার ক্লান্ত হয়ে গিয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে এখন তার চিকিৎসা চলছে।
কৃষ্ণ হাজং এর অসুস্থতায় পরিবারের ভরসার স্বপ্ন যেন থেমে গেছে। ময়মনসিংহে প্রাথমিক চিকিৎসার পর, সম্প্রতি ঢাকার পিজি হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়েছে। পরিবারটি আশায় বুক বেঁধেছে তাদের সন্তান যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা দায়িত্ব নিয়েছিলাম কৃষ্ণ হাজং এর সমুদয় চিকিৎসার। ডায়লাসিস করে আর হচ্ছে না, তার কিডনি প্রতিস্থাপনই একমাত্র ভরসা। আর তাই তো এগিয়ে এলেন গর্ভধারিণী মা। তিনি তার একটি কিডনি দান করবেন কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য। ঢাকার পিজি হসপিটালে চিকিৎসা তথা কিডনি প্রতিস্থাপনের আনুসঙ্গিক কাজ শুরু হয়েছে। সবার কাছে বিনীত অনুরোধ, আসুন আমরা প্রার্থনা করি যেন কৃষ্ণ হাজং পরিপূর্ণ সুস্থ হয়ে তার পরিবারের হাল ধরতে পারেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন,
“আমরা রাজনীতি করি মানুষের জন্য। যারা অসহায়, যারা বাঁচার জন্য লড়ছে, তাদের পাশে দাঁড়ানোই আমাদের আসল দায়িত্ব। আল্লাহ তায়ালা যেন এই কাজের তৌফিক দান করেন।”
তার মানবিক উদ্যোগ শুধু রাজনৈতিক নয়—এটি এখন মানুষের বিশ্বাসের প্রতীক। চিকিৎসা, আর্থিক সহায়তা, কিংবা চোখের আলো ফেরানো—সব ক্ষেত্রেই তিনি প্রমাণ করেছেন, একজন রাজনীতিকও মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন বদলে দিতে পারেন।