Blog Post Image

সাত বছরের কষ্টের পর অবশেষে স্বাভাবিক জীবনে ফিরেছে সাত বছরের শিশু মুকাব্বির হোসেন রানা

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫: দীর্ঘ সাত বছরের কষ্টের পর অবশেষে স্বাভাবিক জীবনে ফিরেছে সাত বছরের শিশু মুকাব্বির হোসেন রানা। জন্ম থেকেই মাথায় টিউমার নিয়ে ভোগা এই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, যিনি নিজ উদ্যোগে চিকিৎসার সব ব্যয়ভার বহন করে শিশুটিকে ফিরিয়ে আনছেন স্বাভাবিক জীবনে।

রানাকে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর ২৫ সেপ্টেম্বর ও ৯ অক্টোবর দুই ধাপে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে সে সুস্থতার পথে, চিকিৎসকদের ধারণা অনুযায়ী কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,

“তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। রানা এখন হাসতে পারছে, ঘুমাতে পারছে—এটাই সবচেয়ে বড় সাফল্য। এই মানবিক কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।”