Blog Post Image

চোখের আলো ফিরেছে শত শত মানুষের

মানবিক উদ্যোগের অংশ হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল এখন পর্যন্ত ১১ ধাপে ৪৫০ জনের চোখের অপারেশন করিয়েছেন। সর্বশেষ গত শনিবার দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজারে ৬৫ জন রোগীর মধ্যে চশমা বিতরণ করা হয়।

তিনি জানান,

“দুর্গাপুরের সব রোগীর চশমা বিতরণ শেষ করেছি। এখনো ৪৮১ জনের অপারেশন বাকি আছে, ধাপে ধাপে সবার চোখের আলো ফিরিয়ে আনব।”

চশমা বিতরণে উপস্থিত ছিলেন ডা. ইমরান কাদের রুবেল, মিসেস লুসি রাংসা, মিনারা আক্তার, প্রতিমা রানী সরকার, মমতা নাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রোগীরা জানান, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা পেয়ে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন।