হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেয়া তাইবার পাশে কায়সার কামাল
20 February 2026
নেত্রকোনার দুর্গাপুরে ক্যানসার আক্রান্ত রুবিনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
রুবিনা খাতুন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুগাইকান্দা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী।
টাকার অভাবে চিকিৎসা চালানো সম্ভব হচ্ছিল না রুবিনা খাতুনের। এ অবস্থায় দুর্গাপুর পৌর যুবদলের মাধ্যমে রুবিনা খাতুনের বিষয়টি জানতে পারেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পরে রুবিনা খাতুনের চিকিৎসার সহায়তায় এগিয়ে আসেন তিনি।
বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ম কেমোথেরাপি দেওয়া হয়। আগামী ৪ অক্টোবর দেওয়া হবে ২য় থেরাপি।
রুবিনা খাতুনের ছেলে খাইরুল ইসলাম বলেন, আমি কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার পক্ষে মায়ের চিকিৎসা করানো সম্ভব হচ্ছিলো না। নেতাকর্মীদের মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামাল আংকেল আমার অসহায়ত্বের কথা শুনে আমার মায়ের চিকিৎসায় সহায়তা করছেন। ব্যারিস্টার কায়সার কামাল আংকেলের প্রতি চিরকৃতজ্ঞ আমার পরিবার। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিএনপি মা-মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং তাদের কথা ভাবে। আমি যখন জানতে পারলাম রুবিনা খাতুনের বিষয়টা তখনই নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি তার বিষয়ে খোঁজখবর নিতে। ইতোমধ্যে রুবিনা খাতুনের চিকিৎসা শুরু হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে সব সহযোগিতা করা হবে।
তার চিকিৎসার সব ব্যবস্থা করেন ব্যারিস্টার কায়সার কামালের মানবিক টিম। তিনি বলেন,
“আমার মা ক্যান্সারে ভুগে মারা গেছেন, তাই বুঝি এই যন্ত্রণা কত গভীর। সবাই রবিনার জন্য দোয়া করবেন।”